• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • অটোরিকশা চালককে অজ্ঞান করে হত্যার ঘটনায় ছিনতাইকারী চক্রের আরও এক সদস্যকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ 

     adminj 
    12th Jul 2026 5:32 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :- রাজধানীতে অটোরিকশা চালককে অজ্ঞান করে হত্যার ঘটনায় ছিনতাইকারী চক্রের আরও এক সদস্যকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ।

    গ্রেফতারকৃতের নাম হলো-১। মোঃ রমজান (২৪) ।
    ওয়ারী থানা সূত্রে জানা যায়, গত ২৮ জুন ২০২৬ রাত আনুমানিক ০৯:০০ ঘটিকায় খিলগাঁও থেকে রিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন চালক দিদারুল ইসলাম। পরদিন ২৯ জুন রাত আনুমানিক ০৪:০০ ঘটিকায় স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ওয়ারী থানাধীন নবাবপুর রোড থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২ জুলাই রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় মারা যান তিনি। এ ঘটনায় প্রথমে ওয়ারী থানায় একটি মামলা রুজু করা হয়।
    মামলা রুজুর পর ওয়ারী থানা পুলিশের একটি টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করে। বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ০৩:০০ ঘটিকায় গাজীপুরের শ্রীপুর, ঢাকার কেরানীগঞ্জ ও ডিএমপির লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ছিনতাইকৃত অটোরিকশা ১টি, ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ১টি ও আসামিদের ব্যবহৃত মোবাইল ফোন ৩টি উদ্ধার করা হয়। পরবর্তীতে শনিবার (১১ জুলাই) দিবাগত রাত অর্থাৎ রবিবার রাত আনুমানিক ০৩:৩০ ঘটিকায় ওয়ারী থানা পুলিশের একটি টিম মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে দিদারুল হত্যাকাণ্ডে জড়িত আরও এক ছিনতাইকারি রমজানকে গ্রেফতার করেছে।
    ওয়ারী থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রমজান উক্ত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে জবানবন্দী প্রদান করে। এ ঘটনায় গ্রেফতারকৃতরা অজ্ঞানপার্টি চক্রের সক্রিয় সদস্য। তারা যাত্রী সেজে চালকদের অজ্ঞান করে ছিনতাই করত মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
    গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031