• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দক্ষিণ কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৩ পেশাদার জাল টাকা ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ১ লাখ ১০ হাজার টাকার জাল নোট 

     adminj 
    18th Jul 2026 4:00 pm  |  অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার :- রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অভিযানে তিনজন পেশাদার জাল টাকা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোট ১ লাখ ১০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
    শনিবার (১৮ জুলাই ২০২৬) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর এসআই (নিঃ) মো. মনির হোসেন-এর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা এলাকার মাঠের কোণা ভূতেরগলি, হাজী ইব্রাহিমের বাড়ির ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
    গ্রেফতারকৃতরা হলেন (১.) মোঃ রাজিব মোল্লা (২০), পিতা: মো. আব্দুল কুদ্দুস মোল্লা, মাতা: মোছা. রিনা বেগম। বাড়ি: কলাগাছিয়া ইউনিয়ন, গলাচিপা, পটুয়াখালী। তার কাছ থেকে ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
    ( ২) মোঃ রব্বি হাওলাদার (২৫), পিতা: মো. মোজাম্মেল হাওলাদার, মাতা: মোছা. ডালিয়া বেগম। বাড়ি: খারিজ্জমা, গলাচিপা, পটুয়াখালী। তার কাছ থেকে ২৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
    ( ৩)  রাসেল (৩৪), পিতা: মো. আনোয়ার হোসেন, মাতা: মোছা. ফজিলাত বেগম। স্থায়ী ঠিকানা: বাঁশবাড়িয়া, দরিয়াবাদ ইউনিয়ন, কলাগাছিয়া, গলাচিপা, পটুয়াখালী। বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার মাঠের কোণা ভূতেরগলিতে হাজী ইব্রাহিমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তার কাছ থেকে ৩৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মোট ১ লাখ ১০ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জাল নোটের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন। তদন্তের মাধ্যমে তাদের সঙ্গে জড়িত অন্যান্য সদস্য এবং জাল টাকা সরবরাহকারী চক্রকে শনাক্ত করার চেষ্টা চলছে।
    এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
    আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, দেশের অর্থনীতি ও আর্থিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে সক্রিয় জাল টাকা চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জাল নোট উৎপাদন, পরিবহন ও বাজারজাতকরণের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031