• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  •  adminj 
    20th Jul 2026 2:35 pm  |  অনলাইন সংস্করণ

    মোঃ রমজান আলী :- টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সদ্য যোগদানকৃত নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তারের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার বিকেল ৩টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    নবাগত ইউএনও ফারজানা আক্তারের সভাপতিত্বে সভায় কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ আহাম্মদ আব্বাসী, শাহ আলম, মীর আনোয়ার হোসেন, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছুর রহমান শেলী, সাধারণ সম্পাদক মনির হোসেন, সহ-সভাপতি শরীফুল ইসলাম মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক নেহাল খান সহ স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কালিহাতী উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। এলাকার সঠিক চিত্র ও জনদুর্ভোগের কথা সংবাদমাধ্যমের সাহায্যে প্রশাসনের সামনে এলে কাজ করা সহজ হয়। কালিহাতী উপজেলাকে একটি আদর্শ ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন ও সাংবাদিকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি।

    সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো তাঁর সামনে তুলে ধরেন। সাংবাদিকরা প্রশাসনের সকল ইতিবাচক ও জনকল্যাণমুখী কাজে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031