সিরাজগঞ্জ শাহজাদপুর এলাকায় আলোচিত মাদ্রাসা ছাত্র জাহিদ হোসেন (১০) হত্যা মামলার আসামি রাজধানীর চকবাজার থেকে সামিউল ইসলাম শামীমকে গ্রেফতার করেছে র্যাব-১০|
নিজস্ব প্রতিবেদক :- সিরাজগঞ্জ শাহজাদপুর এলাকায় আলোচিত মাদ্রাসা ছাত্র জাহিদ হোসেন (১০) হত্যার ঘটনায় রাজধানীর চকবাজার থেকে তদন্তে প্রাপ্ত আসামি মো: সামিউল ইসলাম শামীম (৩০)’কে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
র্যাবের সৃষ্টিকাল থেকে অদ্যবধি হত্যা মামলার আসামি, চুরি মামলার আসামি, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী, অপহরণকারী, ছিনতাইকারী, চাঁদাবাজ ও প্রতারকচক্র গ্রেফতারে সদা তৎপর রয়েছে। স্পর্শকাতর ঘটনা এবং অস্ত্র মামলার সাথে জড়িত আসামিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে।
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বাসিন্দা আব্দুল মানিকের ছেলে জাহিদ হোসেন (১০) স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। ঈদের ছুটি শেষে ০৯/০৪/২০২৬ তারিখে মাদ্রাসায় ফিরে গিয়ে সে মোবাইল ফোনে তার বাবাকে মাদ্রাসার বেতন পরিশোধ করার জন্য জানায়। একদিন পর ১০/০৪/২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৯.০০ ঘটিকার দিকে আব্দুল মানিক মাদ্রাসায় গিয়ে জানতে পারেন যে, তার ছেলে সেদিন সকাল আনুমানিক ১০.০০ ঘটিকার পর থেকে মাদ্রাসায় অনুপস্থিত রয়েছে। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ আশপাশের সম্ভাব্য সকল স্থানে জাহিদ হোসেনকে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে ১১/০৪/২০২৬ তারিখে শাহজাদপুর থানা পুলিশ একটি আবাদি জমি থেকে এক অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে জাহিদ হোসেনের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি জাহিদ হোসেনের বলে শনাক্ত করেন। এ ঘটনায় নিহত জাহিদ হোসেনের চাচা বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে শাহজাদপুর থানায় মামলা নং- ২০, তারিখ ১২/০৪/২০২৬ খ্রি., ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড- ১৮৬০ রুজু হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা কর্তৃক প্রেরিত অধিযাচন পত্র প্রাপ্তির ভিত্তিতে র্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার চকবাজার থানাধীন ঢাকেশ্বরী এলাকা হতে গতকাল ১৯/০৭/২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ১৮.৪৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো: সামিউল ইসলাম শামীম (৩০), পিতা- মৃত দ্বীন ইসলাম,সাং- চরনরিনা, থানা- শাহাজাদপুর, জেলা- সিরাজগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। র্যাব-১০ এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।
Array