ঢাকা জেলার দক্ষিণ ডিবি পুলিশের জালে ৫০ পিচ ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
কবির হোসেন মঞ্জু :- ঢাকা জেলার দক্ষিণ ডিবি পুলিশের জালে ৫০ পিচ ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, জনাব জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় জনাব মোঃ রেজাউল করিম, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/ মোঃ আপেল মাহমুদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০১টি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসআই (নিরস্ত্র)/ মোঃ আপেল মাহমুদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ ০৫/০৮/২০২৬ খ্রিঃ ২২.৩০ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া ইউনিয়নের বনগ্রাম বাজারের ওয়ালটন শোরুম এর সামনে পাকা রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ শাহিন মিয়া (২৭), পিতা-নুর ইসলাম, মাতা-মৃত সাফিয়া বেগম, সাং- ঘোষ কান্দা, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা‘কে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-১৫, তারিখ-০৫/০৮/২০২৬ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০ (ক) রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Array