• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজবাড়ী সদর ও গোয়ালন্দ থানা এলাকা হতে ০২ টি আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড তাজা কার্তুজ’সহ ০২ জন অস্ত্রধারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। 

     adminj 
    06th Aug 2026 11:01 am  |  অনলাইন সংস্করণ

    আঁখি আক্তার :- রাজবাড়ী সদর ও গোয়ালন্দ থানা এলাকা হতে ০২ টি আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড তাজা কার্তুজ’সহ ০২ জন অস্ত্রধারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

    বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই দেশের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র-গোলাবারুদ এবং মাদক উদ্ধার করে র‌্যাব দেশের আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় অবদান রেখেছে। এছাড়াও, সময়োপযোগী অভিযান চালিয়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় এনে সংস্থাটি ব্যাপক সুনাম অর্জন করেছে।

    অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক নির্মূলে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের চৌকস আভিযানিক দল গতকাল ০৫/০৮/২০২৬ তারিখ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার সদর ও গোয়ালন্দ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।

    অভিযান পরিচালনা কালে গত ০৫/০৮/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৮.৪৫ ঘটিকায় রাজবাড়ী জেলার সদর থানাধীন পাচুরিয়া ইউপিস্থ ০৪ নং ওয়ার্ডের আওতাধীন মহিষখোলা মোল্লাবাড়ী এলাকা হতে ০১ (এক) টি বিদেশী তৈরি স্টার্লিং সাব-মেশিনগান, ০২ (দুই) টি ম্যাগাজিন ও ২৮ (আটাশ) রাউন্ড তাজা কার্তুজ উদ্ধারপূর্বক মোঃ মোমিন মোল্লা (৪০), পিতা- আফজাল মোল্লা, সাং- মহিষখোলা, থানা- সদর, জেলা- রাজবাড়ী’কে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট হতে দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

    অপর একটি অভিযানে ঐদিন অর্থাৎ গত ০৫/০৮/২০২৬ তারিখ রাত অনুমান ২২:১৫ ঘটিকায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানাধীন ছোট ভাকলা ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের আওতাধীন জলিল মেম্বার ব্রিজ সংলগ্ন এলাকা হতে হাসান আলী বিশ্বাস (৩৬), পিতা—মোঃ বাবু বিশ্বাস, সাং—ছোট ভাকলা, থানা—গোয়ালন্দ, জেলা—রাজবাড়ী’কে গ্রেফতার করা হয় এবং তার নিকট হতে ০১ (এক) টি বিদেশি পিস্তল, ০১ (এক) টি ম্যাগাজিন, ০৬ (ছয়) রাউন্ড তাজা কার্তুজ ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এসময় তার নিকট হতে চারটি মোবাইল ফোন ও নগদ ১৫,৩০০/- (পনের হাজার তিনশত টাকা) উদ্ধার করা হয়।

    র‌্যাব-১০ এর নিরবচ্ছিন্ন গোয়েন্দা তৎপরতা, দ্রুত প্রতিক্রিয়া ও পেশাদারিত্বের একটি উদাহরণ ছিল এই সকল অভিযান। অস্ত্র ও মাদক উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদকের উৎস ও ব্যবহারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে র‌্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে। যদি কোথাও অবৈধ অস্ত্র, মাদক বা অপরাধমূলক কর্মকান্ড সম্পর্কে কোনো তথ্য জানা থাকে, তবে তা র‌্যাবকে জানিয়ে সহযোগিতা করুন। আপনার একটি তথ্য হতে পারে একটি পরিবার বা একটি জীবনের জন্য রক্ষাকবচ।

    গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2026
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31