ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ৭০০ (সাতশত) পিচ ইয়াবা ট্যাবলেট‘সহ ০৫ (পাঁচ) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক :- বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ৭০০ (সাতশত) পিচ ইয়াবা ট্যাবলেট‘সহ ০৫ (পাঁচ) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, জনাব জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় জনাব মোঃ রেজাউল করিম, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/ প্রদীপ চন্দ্র দাস এবং এসআই (নিরস্ত্র)/ মোঃ তানভীর হোসেন ভূইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০১টি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসআই (নিরস্ত্র)/ প্রদীপ চন্দ্র দাস এবং এসআই (নিরস্ত্র)/ মোঃ তানভীর হোসেন ভূইয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১০/০৮/২০২৬ খ্রিঃ ২২.৩৫ ঘটিকায় কেরাণীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়ন এর সিরাজনগর মধ্যপাড়া সাকিনস্থ জাকির হোসেনের মার্কেটের সামনে পাকা রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। আব্দুল আওয়াল ঝন্টু (৪৫), পিতা- গোলাম মোহাম্মদ, মাতা-মৃত সাফিয়া খাতুন, সাং-ইরতা কাশিমপুর, ৮নং ওয়ার্ড, ইউপি-তালেবপুর, থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ‘কে ২৫০ পিচ ইয়াবা ট্যাবলেট, ২। মোঃ আমির হোসেন রনি (৪০), পিতা-মোঃ বাবুল মিয়া, মাতা-মোছাঃ মিনু বেগম, সাং-রসুলপুর (বরাব), ৯নং ওয়ার্ড তারাব পৌরসভা, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ‘কে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৩। মোঃ সেলিম ভান্ডারী (৪২), পিতা-মৃত ধুনাই ভান্ডারী, মাতা-জাহেরা খাতুন, সাং-বাইচাইল, ৩নং ওয়ার্ড, ইউপি-জাগীর, থানা-মানিকগঞ্জ সদর, জেলা-মানিকগঞ্জ‘কে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৪। মোঃ মান্নান (৪২), পিতা-মৃত জলিল মোড়ল, মাতা-মোছাঃ মমিরন, সাং-পক্ষিউরা (নারায়নপুর), ৪নং ওয়ার্ড, ইউপি-নারায়নপুর, থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, বর্তমান সাং-চন্দ্রা (ভূতের বাড়ির ভাড়াটিয়া), থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর‘কে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৫। মোঃ এজাজ (৪০), পিতা-আব্দুল হানিফ, মাতা-রহিতন বেগম, সাং-মনোরা, ১নং ওয়ার্ড, মানিকগঞ্জ পৌরসভা, থানা-মানিকগঞ্জ সদর, জেলা-মানিকগঞ্জ‘কে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, ধৃত আসামীদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং-৩৪, তারিখ-১১/০৮/২০২৬ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০ (ক) রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলো।
Array