• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ‘অপপ্রচার’ বন্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ অ্যাসোসিয়েশনের 

     adminj 
    11th Aug 2026 4:27 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :- সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে যাচাই-বাছাই ছাড়া ‘মিথ্যা, মনগড়া ও কাল্পনিক’ তথ্য ছড়িয়ে ‘অপপ্রচার’ চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। এসব অপপ্রচারে জড়িত ব্যক্তি ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। সোমবার এক বিবৃতিতে পুলিশ অ্যাসোসিয়েশন এ দাবি জানায়।

    বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তি পুলিশপ্রধান থেকে শুরু করে রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিগত সরকারের সহযোগী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন। যাচাই-বাছাই ছাড়াই তাঁদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে। বিশেষ করে কোনো কর্মকর্তা নতুন কর্মস্থলে যোগ দেওয়ার পরপরই তাঁকে নিশানা করে এ ধরনের প্রচার চালানো হচ্ছে।

    পুলিশ অ্যাসোসিয়েশনের ভাষ্য, কয়েকজন ব্যক্তি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সাংবাদিক পরিচয় দিচ্ছেন। তাঁরা বিভিন্ন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জনমনে বিদ্বেষ ছড়ানোর পাশাপাশি তাঁদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।

    বিবৃতিতে বলা হয়েছে, কোনো পুলিশ সদস্য অতীতে গুম, খুন, দমন-পীড়ন, নির্যাতন বা অন্য কোনো অপরাধে জড়িত থাকলে প্রচলিত আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু বিগত সরকারের সময়ে চাকরি করার অজুহাতে পেশাদার, সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কর্মকর্তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
    পুলিশ অ্যাসোসিয়েশন বিবৃতিতে আরও বলেছে, এসব প্রচারণার উদ্দেশ্য হলো পুলিশ কর্মকর্তাদের মনোবল ভেঙে দেওয়া এবং সৎ ও দক্ষ কর্মকর্তাদের বিতর্কিত করা। এর মাধ্যমে সামগ্রিকভাবে পুলিশ বাহিনীকে মনোবলহীন করা, জনমনে বাহিনী সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি এবং সরকারের আইনশৃঙ্খলা রক্ষার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে।

    এমন পরিস্থিতিতে পুলিশ বাহিনীকে মনোবলহীন করার উদ্দেশ্যে চালানো মানহানিকর অপপ্রচার, মিথ্যা তথ্য ছড়ানো এবং পেশাদার কর্মকর্তাদের বিভ্রান্ত করার চেষ্টায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে পুলিশ বাহিনীর পেশাদারত্ব বজায় রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সচেতন নাগরিক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2026
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31