সম্প্রতি বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যরা জড়িত বলে নিশ্চিত হয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা।
adminj
18th Aug 2026 4:46 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক :- রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় সম্প্রতি বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যরা জড়িত বলে নিশ্চিত হয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা।
এখন আইনশৃঙ্খলা বাহিনীর দুশ্চিন্তার কারণ ২০২৪ সালে গণঅভ্যুত্থানের সময় কারাগার ভেঙে বের হওয়া ৭০ জন ও অন্তর্বর্তী সরকারের আমলে জামিনে কারামুক্ত হয়ে হাজিরা না দেওয়া ৩৮০ জঙ্গি। এর মধ্যে রাজধানী ঢাকা ও এর আশপাশে কয়েক মাসের মধ্যে বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে।
সাভারের শ্যামপুর থেকে আরিফ ওরফে ইমরানকে আটকের পর জঙ্গিদের নেটওয়ার্কের তথ্য পায় ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। পরে অভিযানের অংশ হিসেবে গত রোববার ডেমরা থেকে বোমাসহ জুয়েলকেআটক করা হয়।
Array