গ্রেফতারকৃতের নাম-রাজু শেখ (৩৯)।
তুরাগ থানা সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) রাত আনুমানিক ১০:২৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানাধীন ফুলবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি রাজু শেখকে গ্রেফতার করে তুরাগ থানা পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে তুরাগ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন
