• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার 

     adminj 
    24th Aug 2026 12:32 pm  |  অনলাইন সংস্করণ

    বান্দরবান জেলা প্রতিনিধি :- বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বিশেষ অভিযান চালিয়ে ২১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পুরিয়া গাঁজা এবং মাদক বিক্রির ৪,৯৫০ টাকাসহ রুহুল আমিন (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
    ​২৪ আগস্ট ২০২৬ তারিখ রাত ১:০৫ মিনিটে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মনজুর আহসানের নেতৃত্বে এসআই মো. শওকত জামিল ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।
    ​বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পুরাতন ইউনিয়ন পরিষদের পূর্ব পাশের খোলা মাঠে মাদক বিক্রির সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় হাতেনাতে রুহুল আমিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার আরও ৩ জন সহযোগী পালিয়ে যায়।
    ​গ্রেফতারকৃত রুহুল আমিন উত্তর বাইশারীর মোশাররফ আলীর ছেলে। তার বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় পলাতক আসামিদেরসহ নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
    ​মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকুক।
    যুব সমাজকে রক্ষা করতে এলাকার সচেতন মহলের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। আসুন, একসঙ্গে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2026
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31