• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নিজস্ব  প্রতিবেদক :-সাম্প্রতিক সময়ে কিছু সংবাদ মাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে (ফাতেমা আমিন) এবং আমার মরহুম স্বামীকে উদ্দেশ্য করে প্রকাশিত “প্রতারণা ও আত্মসাতের রাজত্ব: কর্ণফুলী গার্ডেন সিটির…” শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা এই ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত, মনগড়া ও চরম মানহানিকর সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

    ​প্রকাশিত সংবাদটিতে যেসকল মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ আনা হয়েছে, তার প্রকৃত সত্য নিচে তুলে ধরা হলো:
    ​ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ: সংবাদে উল্লিখিত সকল জালিয়াতি, আত্মসাৎ ও মামলার বিবরণ সম্পূর্ণ কাল্পনিক ও বানোয়াট। কোনো প্রকার সঠিক তথ্যপ্রমাণ ছাড়া কেবল ব্যক্তিগত আক্রোশ ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল সাংবাদিক ভাইদের ভুল বুঝিয়ে এই কুৎসা রটিয়েছে।
    ​মরহুম স্বামীর মৃত্যু সংক্রান্ত অপপ্রচার: আমার মরহুম স্বামীর স্বাভাবিক মৃত্যুকে ঘিরে যেভাবে অলীক ও কুরুচিপূর্ণ গল্প সাজানো হয়েছে, তা অত্যন্ত হৃদয়বিদারক। পরিবারের সম্মতি ও চিকিৎসকের যথাযথ ডেথ সার্টিফিকেটসহ ধর্মীয় ও আইনি নিয়ম মেনেই তার দাফন সম্পন্ন হয়েছিল। এ বিষয়টিকে ষড়যন্ত্রমূলকভাবে পারিবারিক ও রাজনৈতিক ফায়দা লুটার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
    ​কর্ণফুলী গার্ডেন সিটির নির্বাচন ও অভ্যন্তরীণ বিষয়: অ্যাপার্টমেন্ট মোটর ও ফান্ড সংক্রান্ত যে আর্থিক অনিয়মের কথা বলা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। কমিটির সাধারণ সদস্য ও নির্বাচিত প্রতিনিধিদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই একটি পরাজিত বা অসৎ স্বার্থান্বেষী গোষ্ঠী এই ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে। সেখানে কোনো বহিরাগত বা জালিয়াতির মাধ্যমে কাউকে পদ দেওয়ার ঘটনা ঘটেনি।
    ​আইনি পদক্ষেপের হুঁশিয়ারি: যাচাই-বাছাই ছাড়া এই ধরনের মানহানিকর তথ্য প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ।সাংবাদিক ভাই ও বন্ধুদের মাঝে মিথ্যা তথ্য দিয়ে কিছু অসাধু ব্যক্তি নিজেদের ফসয়দা লুটে নেওয়ার জন্য যারা এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন,
    ​আমরা সকল সংবাদ মাধ্যম ও পাঠক সমাজকে এই ধরনের সত্যহীন ও ভিত্তিহীন অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
    ​প্রচারে:
    ফাতেমা আমিন
    কাকরাইল, ঢাকা।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2026
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31