ঢাকা জেলার ডিবি দক্ষিণ ৫০ পিছ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
এরশাদ উল্লাহ :- ঢাকা জেলার ডিবি দক্ষিণ ৫০ পিছ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।ঢাকা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, জনাব জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় জনাব মোঃ রেজাউল করিম, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/ মহরম আলী এবং এসআই (নিরস্ত্র)/ প্রদীপ চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০১টি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসআই (নিরস্ত্র)/ মহরম আলী এবং এসআই (নিরস্ত্র)/ প্রদীপ চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ফোর্সসহ ০১/০৯/২০২৬ খ্রিঃ ০৩.০৫ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পানগাঁও এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ রব মিয়া (৪৫), পিতা-মোঃ আলাউদ্দিন শেখ, মাতা-মোছাঃ লায়লা খাতুন, সাং-দক্ষিণ পানগাঁও, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা‘কে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-০২, তারিখ-০১/০৯/২০২৬ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০ (ক) রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করেন।
Array