• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কালিহাতীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

     adminj 
    09th Sep 2026 5:55 pm  |  অনলাইন সংস্করণ

    ষ্টাফ রিপোর্টার মোহাম্মদ রমজান আলীঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার(৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মহিলা দলের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    কালিহাতী ​উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী রহিমা আক্তারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম, চিকিৎসক পরিষদের অন্যতম নেতা অধ্যাপক ডাঃ মোঃ শাহ আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহর আলী ও মোজাম্মেল হক হিরু, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি একেএম আব্দুল আউয়াল, উপজেলা বিআরডিবি সাবেক চেয়ারম্যান আনছার আলী শিকদার, বিএনপি নেতা এ্যাডভোকেট মোবারক হোসেন, টাঙ্গাইল শহর মহিলা দলের সাবেক সভানেত্রী শাহানাজ পারভীন, উপজেলা মহিলা দলের সাবেক সাধারন সম্পাদক রেখা আক্তার, উপজেলা ছাত্রদলের আহবায়ক শেখ আমিনুল ইসলাম প্রমূখ।

    অতিথিরা তাদের বক্তব্যে দলের সার্বিক কার্যক্রম ও নারীদের অধিকার রক্ষায় মহিলা দলের অবদানের কথা তুলে ধরেন। তারা দলকে আরও সুসংগঠিত করে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার আহ্বান জানান।

    আলোচনা সভা সঞ্চালনা করেন, কালিহাতী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক।

    ​অনুষ্ঠানে উপজেলা মহিলা দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930