নবাবগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ ঢাকা জেলা (ডিবি) দক্ষিণ পুলিশের জালে।
সুমন খাঁন:- ঢাকার নবাবগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মাসুম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ, ঢাকা। পুলিশ তাকে পেশাদার মাদক কারবারি হিসেবে উল্লেখ করেছে।
পুলিশের দেওয়া প্রেস রিলিজ সূত্রে জানা যায়, বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত নবাবগঞ্জ থানাধীন রোটারী গ্রাম দিঘীরপাড় এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। ওই এলাকার বৃষ্টি অ্যান্ড ব্রাদার্সের সামনে সড়কের ওপর সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকার এসআই (নিঃ) মো. সিরাজ উদ দৌল্লাহর নেতৃত্বে ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মো. মাসুমের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার মো. মাসুম (৩০) ঢাকার নবাবগঞ্জ থানার নয়ানগর খালপাড় এলাকার বাসিন্দা। তার পিতার নাম আব্দুল মান্নান এবং মাতার নাম মোছা. মালেকা বেগম।
ডিবি পুলিশ জানায়, মাদকদ্রব্যের অবৈধ কেনাবেচা ও সরবরাহের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইয়াবাসহ মাসুমকে হাতেনাতে আটক করা সম্ভব হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Array