• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দেবীদ্বারে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে এনসিপির কর্মীকে গ্রেপ্তার 

     adminj 
    06th Apr 2026 8:56 am  |  অনলাইন সংস্করণ

    নাজমুল হাসান দিপু :- কুমিল্লার দেবীদ্বারে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে তানজিম হাসান নামের ওই এনসিপি কর্মীকে কুমিল্লার আদালতে তোলে পুলিশ। এরপর আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার ওই গৃহবধূকে শ্লীলতাহানির ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়।

    গ্রেপ্তার তানজিম হাসান ওরফে মেহেদী (২৫) দেবীদ্বার পৌর এলাকার বাসিন্দা। তিনি এনসিপির স্থানীয় সক্রিয় কর্মী। ওই গৃহবধূ (১৮) তাঁর স্বামীকে নিয়ে থানায় এসে শনিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দেবীদ্বার থানায় তানজিমের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর পুলিশ আজ ভোরে তানজিমকে গ্রেপ্তার করে।

    বিষয়টি নিশ্চিত করে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, গৃহবধূ নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। মামলার পরই অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
    মামলার এজাহারে থেকে জানা যায়, ওই নারী তাঁর স্বামীসহ তানজিম হাসানদের বাসায় ভাড়া থাকেন। স্বামী সিএনজিচালিত অটোরিকশার চালক। অটোরিকশা নিয়ে বের হলে কখনো দুপুরে বা কখনো রাতে ফিরেন। শনিবার সকালে ওই গৃহবধূ বাসায় একাই ছিলেন। ভাড়াটে দম্পতির ঘরে রেফ্রিজারেটর না থাকায় তাঁরা বাসার মালিকের রেফ্রিজারেটরে খাদ্যসামগ্রী রাখতেন। শনিবার গৃহবধূর স্বামী অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে যান। পরে গৃহবধূ রান্নার জন্য বাসার মালিকের রেফ্রিজারেটর থেকে খাদ্যসামগ্রী আনতে গেলে তানজিম হাসান দরজা বন্ধ করে ওই গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা করেন। গৃহবধূ অনেক কষ্টে নিজেকে রক্ষা করেন এবং পরে স্বামীকে বিষয়টি জানান। স্বামী স্থানীয় লোকজনকে সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করলে রাজনৈতিকভাবে দুই পক্ষের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। এরপর ওই দম্পতি থানায় যান।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930