শরীয়তপুরে ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নগদ টাকাও স্বর্ণ অলংকার হারিয়ে দিশেহারা নারী
কবির হোসেন সরদার, শরীয়তপুর প্রতিনিধি :- শরীয়তপুর পালংবাজারে ছিনতাইকারি ও অজ্ঞান পার্টির ধোকায় পড়ে নগদ টাকা মোবাইল স্বর্ণালংকার ও অন্যান কাগজপত্র হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন জাহানারা বেগম নামে এক নারী।
গতকাল ১৬ এপ্রিল বৃহস্পতিবার বেলা বারোটার দিকে পালং বাজারের পালং থানার দুইশত গজ দূরে জনতা ব্যাংকের সামনে থেকে পালং ইউনিয়ন চাঁদ সার গ্রামের জাহানারা বেগম নামে এক মহিলার নিকট থেকে নগদ এক লক্ষ ছত্রিশ হাজার টাকা কানের দুল ৩০০০০হাজার টাকা মূল্যের মোবাইল ফোন, ২ টা চেক বই সহ অন্যান্য কাগজপত্র দুই পুরুষ ও এক মহিলা ছিনতাইকার অজ্ঞান পার্টি নিয়ে যায় এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েন নারী।
জনতা সূত্রে জানা যায় ব্যাংক থেকে বের হয়ে ওই নারী কিছুক্ষণ পরেই কান্নাকাটি শুরু করেন বলেন তার থেকে নগত টাকা স্বর্ণালংকার মোবাইল ফোন ছিনতাই কারী নিয়ে গেছে।
তার স্বামী খালেক সরদার জানান আমার স্ত্রী ব্যাংক থেকে টাকা তুলে বাহিরে এলে এক মহিলা এসে বলে আমি অনেক অসুস্থ আমাকে একটু হাসপাতালে নিয়ে চলেন বলে জড়িয়ে ধরলে সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলে সে আর কিছু বলতে পারেনা, কিছুক্ষণ পর জ্ঞান ফিরে এলে সে দেখে তার কাছে থাক ভ্যানেটি ব্যগ কানের দুল কিছুই নেই
এব্যপারে ব্যাংক ম্যানেজারের সাথে কথা বললে তিনি জানান জিডি করে আসলে সিসি ফুটেজ খতিয়ে দেখা যাবে।
Array