রূপগঞ্জে সাবেক মন্ত্রী গাজির মুক্তির দাবিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল
adminj
15th May 2026 2:29 pm | অনলাইন সংস্করণ
আশিকুর রহমান ইকবাল স্টাফ রিপোর্টার :- রূপগঞ্জ থেকেঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মুক্তির দাবিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার পূর্বাচল ১নং সেক্টর এলাকায় এ ঝটিকা মিছিল বের করা হয়।
উপজেলার তারাব পৌর ১নং ওয়ার্ড নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি মো.আব্দুল মামুনের নেতৃত্বে ২০ থেকে ৩০ জন কর্মীকে মিছিল করতে দেখা যায়।
মিছিলে স্লোগান ছিলো, গোলাম দস্তগীর গাজীর মুক্তি চাই, মুক্তি দিতে হবে। জেলের তালা ভাঙবো মুক্ত করে আনবো। শেখ হাসিনা আসছে, রাজ পথ কাঁপছে।
পরে অল্প সময়ের মধ্যেই মিছিল কারীরা মিছিল করে স্থান ত্যাগ করে চলে যায়। কোন প্রকার অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
Array