সরকার যেন- তেন করে চলবে মানুষের উপর জুলুমবাজি করবে এটা আমরা হতে দেব না
আশিকুর রহমান ইকবাল, নারায়ণগঞ্জ :- মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার বলেছেন, সরকার যেন- তেন করে চলবে, মানুষের উপর জুলুমবাজি করবে এটা আমরা হতে দেব না ইনশাআল্লাহ। মানুষের অধিকার মানুষের যে প্রয়োজন সেটি পূরণ না করে ইতিমধ্যে বিএনপির ভাইয়েরা সরকারি কার্যালয়ে গুলোকে তাদের দলীয় কার্যালয়ে পরিনত করেছে।
শুক্রবার ( ১৫ মে) বিকালে রূপগঞ্জের তারাব পৌর অডিটোরিয়ামে উপজেলা জামায়াত আয়োজিত ইউনিট সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আব্দুল জব্বার বলেন, অথচ এই জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল এই নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা ছিল আমাদের সরকারী কোন প্রতিষ্ঠান দলীয় কার্যালয়ে পরিণত হবে না। বরং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এখানে কাজ হবে। কিন্তু সেটি কি হয়েছে? আজকে আমরা দেখেছি যে জেলা পরিষদ সিটি কর্পোরেশন সবগুলোতে জনগণের প্রতিনিধি না দিয়ে তাদের দলীয় প্রতিনিধিদেরকে দিয়ে ইতিমধ্যে সেগুলোকে তারা দলীয় কার্যালয়ে পরিণত করেছে।
তিনি বলেন,জনগণের প্রত্যাশা কে পিছনে ফেলে তারা দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা পূরণে কাজ করছে। এই দেশ ভালো চলুক জামাতে ইসলামী চায়। অল্প সময়ের মধ্যে জন রোষ জনগণের প্রতিরোধ গড়ে উঠে এমন কোন পরিস্থিতি যেন বাংলাদেশের না হয় সেটা বিএনপি এবং তার সরকারকে ভালোভাবে ভেবে দেখা উচিত বলে আমরা মনে করি।
রূপগঞ্জ উপজেলা দক্ষিণ আমীর মাও: সাইফুল ইসলাম সিরাজীর ব্যবস্থাপনায় এবং নারায়ণগঞ্জ জেলা জামায়ের কর্ম পরিষদ সদস্য,অ্যাডভোকেট মোহাম্মদ ইসরাফিল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় সূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার, কেন্দ্রীয় সূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারী মো. হাফিজুর রহমান,রূপগঞ্জ উপজেলা পশ্চিম আমির মাওলানা ফারুক আহমেদ,উপজেলা উত্তর আমির মোঃ আব্দুল মজিদ প্রমুখ বক্তব্য রাখেন।
Array