জনপ্রিয়তায় শীর্ষে: ঘাগোয়া ৮নং ওয়ার্ডে মেম্বার পদে শাহ্ কামালকে চায় এলাকাবাসী
গাইবান্ধা প্রতিনিধি :- গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। স্থানীয়দের মুখে মুখে এখন একটিই নাম— বিশিষ্ট সমাজসেবক ও তরুণ সংগঠক মোহাম্মদ শাহ্ কামাল। এলাকাবাসীর প্রত্যাশা, আগামী নির্বাচনে ইউপি সদস্য (মেম্বার) পদে তাঁকেই দেখতে চায় ৮নং ওয়ার্ডের জনগণ।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মোহাম্মদ শাহ্ কামাল বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
এলাকাবাসী জানান, সুখে-দুঃখে সবসময় সাধারণ মানুষের পাশে থাকেন শাহ্ কামাল। বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতায় তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যার ফলে তরুণ থেকে প্রবীণ— সব শ্রেণি-পেশার মানুষের মাঝে তাঁর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
৮নং ওয়ার্ডের বাসিন্দাদের দাবি, দীর্ঘদিনের অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন, সরকারি সুযোগ-সুবিধা সঠিকভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং একটি আধুনিক ও মাদকমুক্ত সমাজ গঠনে মোহাম্মদ শাহ্ কামালের মতো সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের প্রয়োজন রয়েছে।
এ বিষয়ে মোহাম্মদ শাহ্ কামাল বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। এলাকাবাসী যদি আমাকে ভালোবেসে দায়িত্ব দিতে চান, তাহলে তাদের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো। আমি সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।”
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলের ধারণা, সাধারণ মানুষের ভালোবাসা ও গ্রহণযোগ্যতার কারণে আসন্ন নির্বাচনে ঘাগোয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে শক্ত অবস্থানে রয়েছেন মোহাম্মদ শাহ্ কামাল।
