মতিঝিলে ব্যাংক গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ৫০
মোঃ লতিফ হুদা :- রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ব্যাংকের গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। অদ্য ০১/০৬/২০২৬ ইং রোজ সোমবার সকাল থেকে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে অন্তত ৫০ জন গ্রাহক আহত হয়েছেন বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা। তাদের মধ্যে গুরুতর আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে গ্রাহকেরা ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং লাঠিচার্জ চালায়।
বিক্ষোভকারীদের দাবি, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সময় এ সংঘর্ষের সূত্রপাত হয়।
ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি থমথমে বিরাজ করছে।
আহতদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।
Array