• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিভাগ সেরা খিরাইকান্দি বালিকা দল পেল উপজেলা প্রশাসনের সম্মাননা 

     adminj 
    02nd Jun 2026 11:34 am  |  অনলাইন সংস্করণ

    শাহ সাহিদ উদ্দিন,স্টাফ রিপোর্টার :- চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার খিরাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করেছে দেবিদ্বার উপজেলা প্রশাসন।

    বুধবার দুপুর ১২টায় দেবিদ্বার উপজেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের হাতে সম্মাননা উপহার তুলে দেন।

    অনুষ্ঠানে ইউএনও রাকিবুল ইসলাম দলের সাফল্যের ভূয়সী প্রশংসা করে বলেন, “খিরাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে দেবিদ্বার উপজেলা তথা কুমিল্লা জেলার জন্য গৌরব বয়ে এনেছে। তাদের এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল।”

    তিনি আরও বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এ ধরনের প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থেকে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।”

    সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, খিরাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল সম্প্রতি চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে। তাদের এ সাফল্যে পুরো দেবিদ্বার উপজেলায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ