শতাধিক ডাকাতি মামলার আসামি ও কুখ্যাত অপরাধী ব্রিকিস হান্নানকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ ডিবি পুলিশ
নিজস্ব প্রতিনিধি :- ঢাকার কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে শতাধিক ডাকাতি মামলার আসামি ও কুখ্যাত অপরাধী ব্রিকিস হান্নানকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানের সময় তার সহযোগীদেরও আটক করা হয় এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্রিকিস হান্নান ও তার সহযোগীরা সংঘবদ্ধভাবে বিভিন্ন এলাকায় ডাকাতির পরিকল্পনা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্রসহ একাধিক অপরাধে একাধিক মামলা রয়েছে।
ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমন কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
Array