• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • স্থগিতাদেশ প্রত্যাহার, পুনরায় বহাল মহেশপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি 

     adminj 
    12th Jun 2026 10:18 am  |  অনলাইন সংস্করণ

    শাহ সাহিদ উদ্দিন,স্টাফ রিপোর্টার :-  কুমিল্লা দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মহেশপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করে কমিটিকে পুনরায় বহাল রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাম্প্রতিক অনুমোদনের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

    পুনর্বহাল হওয়া এডহক কমিটির সভাপতি হিসেবে রয়েছেন মোঃ নাজিম উদ্দিন। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরাও তাদের দায়িত্বে বহাল রয়েছেন।

    নবনিযুক্ত ও পুনর্বহাল কমিটির সভাপতি মোঃ নাজিম উদ্দিন বলেন, “বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করব। কমিটির ওপর আস্থা রাখায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

    এডহক কমিটি পুনর্বহালের খবরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে সন্তোষ প্রকাশ দেখা গেছে। তারা আশা করছেন, নতুন উদ্যমে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

    মহেশপুর গ্রামের সর্বস্তরের সাধারণ জনগণ বলেন, “কমিটি পুনর্বহালের ফলে বিদ্যালয়ের চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে। নাজিম উদ্দিন নান্নুর নেতৃত্বে বিদ্যালয় শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে আরও এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।”

    স্থানীয়রা আরও জানান, বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এডহক কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    উল্লেখ্য, পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি গঠিত না হওয়া পর্যন্ত এডহক কমিটি বিদ্যালয়ের প্রশাসনিক ও সার্বিক কার্যক্রম পরিচালনা করবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ