কেরানীগঞ্জে ২৫১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
নিজস্ব প্রতিবেদক: :- ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ২৫১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মাদক নির্মূলে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, মাদক ব্যবসায়ী ও মাদক সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসাধারণের সচেতনতা ও সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডিবি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কেরানীগঞ্জকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধ দমনে কেরানীগঞ্জ থানার ডিবি পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সচেতন মহল সরকারের মাদকবিরোধী কার্যক্রমকে স্বাগত জানিয়ে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে।
