• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চাঁদপুরে জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা, শ্রেষ্ঠ ওসি কচুয়ার আজিজুল ইসলাম 

     adminj 
    12th Jun 2026 3:34 am  |  অনলাইন সংস্করণ

    শাহ সাহিদ উদ্দিন :-  চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) জেলা পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয়ে পৃথক দুই পর্বে এ সভার আয়োজন করা হয়।

    জেলা পুলিশ সুপার মো. রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম এবং মাদকবিরোধী অভিযান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় মাদক নির্মূলে আরও জোরালো অভিযান পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়।
    সভায় মে মাসের কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলামকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
    এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদেরও পুরস্কৃত করা হয়। এর মধ্যে কচুয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হক শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা, এসআই রুবেল সরকার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) ও মাদক উদ্ধারকারী কর্মকর্তা, এএসআই মো. শরিফুল ইসলাম-২ শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং এসআই ফ. ম. শাহজাহান ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের জন্য বিশেষ স্বীকৃতি লাভ করেন।
    এছাড়া সদর মডেল থানার এসআই আব্দুল আলীম শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা এবং ট্রাফিক শাখার টিআই প্রবীর কুমার দাশ শ্রেষ্ঠ ট্রাফিক কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হন।
    সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) উপস্থিত ছিলেন। সভায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবার মানোন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ