• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আমিন বাজার পুলিশ ক্যাম্পের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। 

     adminj 
    19th Jun 2026 8:34 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক  :- ঢাকা জেলার আমিন বাজার পুলিশ ক্যাম্পের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে সাভার মডেল থানাধীন আমিন বাজার পুলিশ ক্যাম্প ৬,০০০ (ছয় হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৬০০ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ১৮,০০,০০০ (আঠারো লক্ষ) টাকা।

    অদ্য ১৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৫০ ঘটিকায় আমিন বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ জাকির আল আহসান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় পাকিজা মোড় এলাকায় বিশেষ অভিযানকালে পাকিজা গার্মেন্টসের পশ্চিম পাশের গেইটের সামনে পাকা রাস্তার উপর থেকে পেশাদার মাদক ব্যবসায়ী মোহাম্মদ আরাফাত (৩২) কে গ্রেফতার করা হয়।

    এ ঘটনায় সাভার মডেল থানায় এফআইআর নং-৮৪, তারিখ ১৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(গ)/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ