• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পুলিশের “ক্যাডেট এএসআই (নিরস্ত্র) (নারী/পুরুষ) পদে নিয়োগ,  সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত”  

     adminj 
    20th Jun 2026 9:16 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :-  পুলিশের “ক্যাডেট এএসআই (নিরস্ত্র) (নারী/পুরুষ পদে নিয়োগ,  সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত”  শুক্রবার, ২০ জুন ২০২৬ খ্রিঃ বিকাল ১১:০০ ঘটিকায় পুলিশ লাইন্স, মিলব্যারাক, ঢাকায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) (পুরুষ/নারী) এপ্রিল-২০২৬ খ্রিঃ নিয়োগ কার্যক্রম সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়।

    ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ব্রিফিংয়ে পুলিশ সুপার মহোদয় বলেন, “ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছতা, যোগ্যতা ও মেধার ভিত্তিতে সম্পন্ন করা হবে। নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি গ্রহণযোগ্য হবে না।”
    তিনি আরও বলেন, নিয়োগ কার্যক্রমে কোনো ব্যক্তি বা মহল বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করলে অথবা অসাধু উপায়ে সুবিধা গ্রহণের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীদের ওপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে যথাযথভাবে পালনের জন্য নির্দেশ প্রদান করেন।
    এ সময় উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, ঢাকা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নিয়োগ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীগণ।
    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), ঢাকা।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ