• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজধানীর গেন্ডারিয়া থেকে ৬৮ পিস ইয়াবা’সহ ০২ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ 

     adminj 
    24th Jun 2026 1:54 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :-  রাজধানীর গেন্ডারিয়া এলাকা হতে প্রায় ২০ হাজার টাকা মূল্যমানের ৬৮ পিস ইয়াবা’সহ ০২ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০|

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে| মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ২৪/০৬/২০২৬ তারিখ দুপুর অনুমান ১৩.০০ ঘটিকায় ডিএমপি, ঢাকার গেন্ডারিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা’সহ মাদক চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০|

    গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সদর কোম্পানির চৌকস আভিযানিক দল অদ্য ২৪/০৬/২০২৬ তারিখ দুপুর অনুমান ১৩.০০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার গেন্ডারিয়া থানা এলাকায় ৬৮ (আটষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজার মূল্য ২০,৪০০/- (বিশ হাজার চারশত টাকা), সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে| আটককৃত মাদক ব্যবসায়ীর নাম ১| মো: রুবেল @ সোহেল (২৮), পিতা- মৃত রুহুল আমিন, সাং- দিঘিরপাড়, থানা- টঙ্গীপাড়া, জেলা- মুন্সীগঞ্জ ও ২| মো: সাকিব (২৪), পিতা- মৃত সাইদুল হোসেন, সাং- পাকরদিয়া, থানা- টঙ্গীপাড়া, জেলা- গোপালগঞ্জ বলে জানা যায়|

    প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তি’দ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী | তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর গেন্ডারিয়া’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল| উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তি’দ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান|

    ৪| মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া| এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে| র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়| র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে| ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে|

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ