ঢাকা জেলার পুলিশ সুপার কর্তৃক কেরাণীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচরস্থ স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস কার্যালয় পরিদর্শন এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক :- ঢাকা জেলার পুলিশ সুপার কর্তৃক কেরাণীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচরস্থ স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস কার্যালয় পরিদর্শন এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে মতবিনিময়।
৩০ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ, বিকাল ৪:০০ ঘটিকায় ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয় কেরাণীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচর সাকিনস্থ স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কার্যালয় পরিদর্শন করেন।
গত ২৯/০৬/২০২৬ খ্রিষ্টাব্দে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের মালিকপক্ষ ও উক্ত প্রতিষ্ঠানের পরিবহন শ্রমিকদের মধ্যে সৃষ্ট বিরোধের জের ধরে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে পুলিশ সুপার মহোদয় উভয় পক্ষের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উভয় পক্ষ পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা গুরুত্বের সঙ্গে মেনে চলার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার মহোদয় উভয় পক্ষকে সতর্ক করে বলেন, উক্ত ঘটনাকে কেন্দ্র করে কোনো সুযোগসন্ধানী তৃতীয় পক্ষ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সুযোগ না পায়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। কোনো পক্ষ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় উক্ত ঘটনায় আহত কেরাণীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুসসহ অন্যান্য আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
