ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক অভিযানে ৩০ (ত্রিশ) লিটার চোলাইমদ ও ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৫ (পাঁচ) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :-ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক অভিযানে ৩০ (ত্রিশ) লিটার চোলাইমদ ও ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৫ (পাঁচ) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে ০৮/০৭/২০২৬ খ্রি. তারিখ ২২:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন বলিয়ারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ আনোয়ার হোসেন (৪৯), পিতা-মৃত আলেক বেপারী, ২। মোঃ আঃ কাইয়ুম (৪০), পিতা-মৃত মগরব আলী, ৩। মোঃ আল আমিন (৪৫), পিতা-মৃত আশারত আলীদের ৩০ (ত্রিশ) লিটার চোলাইমদসহ (যাহার মূল্য অনুমান (৩০,০০০/- ত্রিশ হাজার টাকা) গ্রেফতার করেন ।
অপর একটি পৃথক অভিযানে ০৯/০৭/২০২৬ খ্রি. তারিখ ০০:৪৫ ঘটিকায় আশুলিয়া থানাধীন দোসাইদ বাজার এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৪। মোঃ রাসেল বেপারী (৩০), পিতা-মৃত মোজাম্মেল বেপারী ৫। মোঃ রিদয় খান (২৬), পিতা-মোঃ আলম মিয়াকে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ৪ গ্রাম, যাহার মূল্য অনুমান (১২,০০০/- বার হাজার টাকা) গ্রেফতার করেন।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Array