নারায়ণগঞ্জ জেলেদের জালে উঠলো থানা থেকে লুট হওয়া শর্টগান।
আশিকুর রহমান ইকবাল, স্টাফ রিপোর্টার :- নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি পুকুরে মাছ ধরার সময়, জেলের জালে উঠে এসেছে লুট হওয়ার একটি শর্টগান।
সোমবার ৩, আগস্ট উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর রেজাউল নামে এক ব্যক্তির পুকুর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রেজাউলের
পুকুরে জেলেরা জাল ফেলে মাছ ধরছিলেন, একপর্যায়ে জালে বাড়ি একটি বস্তু আটকে যায়, পরে জাল টেনে উপরে তুললে একটি শর্টগান দেখতে পায়।
বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা আড়াইহাজার থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে আড়াই হাজার থানার একটি দল ঘটনার স্থলে পৌঁছে অস্ত্রটি উদ্ধার করে, পরে জব্দ তালিকায় প্রস্তুত করে, শর্টগান টি পুলিশই হেফাজতে নেওয়া হয়।।
আড়াইহাজার থানার রক্ষণা বক্ষনের থাকা ওপ পরিদর্শক এস আই রফিউল ইসলাম অস্ত্র টি রেজিস্টার এর সঙ্গে মিলিয়ে নিশ্চিত করেন উদ্ধার হওয়া শর্টগান টি, আড়াইহাজার থানা পুলিশের নিজস্ব অস্ত্র। অস্ত্রটির বাট নম্বর ৬৫১।
পুলিশ জানাই, ২০২৪ ছাত্র জনতার আন্দোলনের সময় আড়াই হাজার থানায় থেকে কয়েকটি অস্ত্র লুট হয়েছিল উদ্ধার হওয়া শর্টগান টি ওই সময় লুট হওয়া অস্ত্র গুলোর একটি।
আড়াইহাজার থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওছি) সবজেল হোসেন, বলেন পুকুর থেকে উদ্ধার হওয়া শর্টগান টি থানার লুট হওয়া অস্ত্র বলে নিশ্চিত হওয়া গেছে, অস্ত্রটি থানার মালখানায় সংরক্ষণের জন্য নেওয়া হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়া দিন রয়েছে।
