• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রূপগঞ্জের একটি রিসোর্টে দুর্ধর্ষ ডাকাতি শেষে মাইক্রোবাসে পালিয়ে যাওয়ার সময় ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ 

     adminj 
    04th Aug 2026 10:47 am  |  অনলাইন সংস্করণ

    আশিকুর রহমান ইকবাল :-  নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি রিসোর্টে দুর্ধর্ষ ডাকাতি শেষে মাইক্রোবাসে পালিয়ে যাওয়ার সময় ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ

    এ সময় মাইক্রোবাসটি জব্দ করা হয়। রোববার (২ আগস্ট) গভীর রাতে রাজধানীর খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট সড়কে পুলিশের চেকপোস্টে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
    সোমবার (৩ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এ তথ্য জানান।
    গ্রেপ্তার দুজন হলেন মো. শুক্কুর আলী (৫০) ও মো. আহাদ (২৪)।
    খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, রোববার দিনগত রাতে রূপগঞ্জ থানাধীন পূর্বাচল ২ নম্বর সেক্টরের একটি রিসোর্টে দুটি মাইক্রোবাসে করে আসা ১৮-২০ জনের একটি ডাকাত দল ডাকাতি করে পালিয়ে যায়।
    পরে খবর পেয়ে খিলক্ষেত থানার একটি টিম ৩০০ ফিট সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানকালে রাত ৩টার দিকে ঢাকা অভিমুখী ৩০০ ফিট সড়কের মস্তুল চেকপোস্টে মাইক্রোবাসসহ ডাকাত দলের দুই সদস্য শুক্কুর আলী ও আহাদকে গ্রেপ্তার করা হয়।
    খিলক্ষেত থানা সূত্রে আরও জানা যায়, পরে রূপগঞ্জ থানা পুলিশ খিলক্ষেত থানায় এসে দুই ব্যক্তি এবং উদ্ধারকৃত মাইক্রোবাসটি রূপগঞ্জ থানা এলাকায় ডাকাতির ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে শনাক্ত করে।
    প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে গ্রেপ্তার দুজন ও মাইক্রোবাসটিকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2026
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31