• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজৈর বালিকা বিদ্যালয়ের উন্নয়নে নতুন উদ্যোগ, জাতীয়করণের আশ্বাস এমপি জাহান্দার আলী মিয়ার 

     adminj 
    04th Aug 2026 1:59 pm  |  অনলাইন সংস্করণ

    রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি, শরীফুল বেপারী ;-মাদারীপুরের রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। এ সময় তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ভবিষ্যতে প্রতিষ্ঠানটি জাতীয়করণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে মাদক, মানব পাচার ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে তিনি বলেন, অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

    মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি জাহান্দার আলী মিয়া বলেন, শিক্ষার মানোন্নয়নের জন্য আধুনিক শিক্ষা অবকাঠামো নির্মাণে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং বিদ্যালয়টি জাতীয়করণের বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

    তিনি আরও বলেন, “মাদক, মানব পাচার ও চাঁদাবাজি সমাজের জন্য বড় হুমকি। এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা না করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন হাওলাদার।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোখসানা খাইরুন নেছা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক এবং রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম।

    এ ছাড়া উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা বিএনপির সভাপতি ওহাব আলী মিয়া, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান (লেবু) কাজী, যুক্তরাজ্য বিএনপির সম্মানিত সদস্য ও সাবেক ছাত্রদল নেতা রুহুল আমিন সবুজ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

    অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠন, মানব পাচার প্রতিরোধ এবং তরুণ প্রজন্মকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2026
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31