কেরানীগঞ্জে অনিয়ন্ত্রিত বাসাভাড়া: বাড়ছে অপরাধের শঙ্কা
এরশাদউল্লাহ :- থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ ও সচেতনতা বৃদ্ধির বিষয়ে তারা কাজ করছেন। তবে জনসংখ্যার ঘনত্ব, দ্রুত নগরায়ণ এবং সীমিত জনবলের কারণে শতভাগ নজরদারি নিশ্চিত করা চ্যালেঞ্জিং।
আইন ও অপরাধ বিশ্লেষকদের মতে, পরিচয় যাচাই ছাড়া বাসা ভাড়া দেওয়ার সংস্কৃতি বন্ধ না হলে কেরানীগঞ্জে অপরাধ নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে পড়বে। তাদের পরামর্শ, প্রতিটি ভাড়া বাসার জন্য ডিজিটাল ভাড়াটিয়া নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র যাচাই, লিখিত চুক্তিপত্র বাধ্যতামূলক করা এবং নিয়মিত পুলিশি তদারকি নিশ্চিত করা প্রয়োজন।
কেরানীগঞ্জকে নিরাপদ রাখতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। প্রতিটি ভাড়াটিয়ার তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ, বাড়িওয়ালাদের আইনি দায়িত্ব সম্পর্কে সচেতন করা, নিয়মিত অভিযান পরিচালনা এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি জোরদার করা এখন সময়ের দাবি। অন্যথায় পরিচয়হীন ভাড়া বাসা অপরাধীদের জন্য নিরাপদ আশ্রয়ে পরিণত হওয়ার ঝুঁকি থেকেই যাবে, যার মূল্য দিতে হবে সাধারণ মানুষকেই।
Array