ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা‘সহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক : – বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা‘সহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, জনাব জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় জনাব মোঃ রেজাউল করিম, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/ সৈয়দ ইমামু্জ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০১টি চৌকস টিম নবাবগঞ্জ ও দোহার থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসআই (নিরস্ত্র)/ সৈয়দ ইমামুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১১/০৮/২০২৬ খ্রিঃ ২২.৫০ ঘটিকায় নবাবগঞ্জ থানাধীন কোমরগঞ্জ এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। কাজী জুম্মন (৩৩), পিতা- কাজী মমিনুল ইসলাম, মাতা- পেয়ারা বেগম, সাং-বর্ধনপাড়া, থানা-নবাবগঞ্জ, জেলা- ঢাকা‘কে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে নবাবগঞ্জ থানার মামলা নং-১৮, তারিখ-১২/০৮/২০২৬ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১৯ (ক) রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলো।
Array