• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মাদারীপুরে জেএসএসের নতুন কমিটি, সভাপতি ফায়েজুল সম্পাদক মহসিন 

     adminj 
    12th Aug 2026 9:44 am  |  অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার: শরীফুল ইসলাম :- জাতীয় সাংবাদিক সংস্থার (জেএসএস) মাদারীপুর জেলা শাখার ২০২৭–২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২৭ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শরীফ মো. ফায়েজুল কবির এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. মহসিন তালুকদার। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে সবুজ মিয়াকে।

    গত মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে নবগঠিত কমিটির অনুমোদনপত্র সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মহাসচিব ও জ্যেষ্ঠ সাংবাদিক আলমগীর গনি, নীতি নির্ধারণী পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ মুনজুর হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

    শরীফ মো. ফায়েজুল কবির দৈনিক বাংলায় এবং মো. মহসিন তালুকদার এশিয়ান টিভি ও আমার সংবাদে কর্মরত। কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে রয়েছেন নাসিরউদ্দিন ফকির লিটন, নজরুল ইসলাম পলাশ, রবিউল ইসলাম ও মো. ফরিদ হোসাইন।

    যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে এসএম আজহার হোসেন, মো. বজলুর রহমান ও সৈয়দ রাকিবুল হাসানকে। সহসাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মো. আরিফুর রহমান এবং দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন।

    এ ছাড়া মহিলা বিষয়ক সম্পাদক কুমকুম আক্তার, ধর্মবিষয়ক সম্পাদক রিপন হালদার, ক্রীড়া সম্পাদক তুহিন মৃধা এবং জনকল্যাণ সম্পাদক আবু বকর। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন হাবিবুর রহমান সুমন, রবিন চৌধুরী, টিপু সুলতান, মফিজুল ইসলাম ও সোহাগ কাজী।

    ৭ সদস্যের উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা করা হয়েছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক মাহাবুবুর রহমান বান্ধবকে। উপদেষ্টা হিসেবে রয়েছেন মিজানুর রহমান পিন্টু, সাংবাদিক এম. আর. মর্তুজা, ইমদাদুল হক মিলন, অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ, নাজমুল হক বাচ্চু এবং দৈনিক টেকেরহাট-এর সাংবাদিক নাজমুল হোসেন বাসু।

    কমিটি হস্তান্তর অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতারা নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

    কেন্দ্রীয় নেতারা বলেন, সাংবাদিকতায় সততা, নিষ্ঠা ও পেশাগত মূল্যবোধ বজায় রাখার পাশাপাশি দেশের প্রচলিত আইন ও সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।

    নবগঠিত কমিটি ২০২৭–২০২৮ মেয়াদে জাতীয় সাংবাদিক সংস্থার মাদারীপুর জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2026
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31