• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভোলা জেলার দুলারহাট থানার পর্নোগ্রাফি মামলার একমাত্র আসামি হাসনাইন আহম্মদ @ ভুট্ট (২৮)’কে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। 

     adminj 
    24th Aug 2026 1:52 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :- ভোলা জেলার দুলারহাট থানার পর্নোগ্রাফি মামলার একমাত্র আসামি হাসনাইন আহম্মদ @ ভুট্ট (২৮)’কে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।*

    ১। আসামি হাসনাইন আহম্মদ @ ভুট্ট (২৮) এর সাথে ভিকটিমের গত ২০২১ সালে ইসলামি শরিয়াহ মোতাবেক বিবাহ হয়। পরবর্তীতে তাদের দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয়ে বিরোধ ও শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে গত ১৫/০৭/২০২৬ তারিখে আসামি ভিকটিমের সঙ্গে ভালো আচরণের মাধ্যমে প্রতারণামূলকভাবে তার ঘুমন্ত ও জাগ্রত অবস্থার কিছু আপত্তিকর ছবি ও ভিডিও তার অজ্ঞাতে ধারণ করে রাখে। পরবর্তীতে দাম্পত্য কলহের জেরে বাদিনীকে তার বাবার বাসায় পাঠিয়ে দেওয়া হয়। গত ০৮/০৮/২০২৬ তারিখ আনুমানিক রাত ২২.১১ মিনিটে আসামি তার ইমো আইডি ব্যবহার করে ভিকটিমের কিছু ব্যক্তিগত ও আপত্তিকর ছবি ও ভিডিও তার বাবার মোবাইলের ইমো নম্বরে পাঠায়।

    ২। উক্ত ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে ভোলা জেলার দুলারহাট থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করে। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

    ৩। এরই ধারাবাহিকতায় অদ্য ২৪/০৮/২০২৬ তারিখ দুপুর অনুমান ১৪:০০ ঘটিকায় র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন খোলামোড়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত পর্নোগ্রাফি মামলার এজাহারনামীয় একমাত্র আসামি হাসনাইন আহম্মদ @ ভুট্ট (২৮), পিতা- মাহাবুবুর রহমান, সাং- আহম্মদপুর, থানা- দুলারহাট, জেলা- ভোলা’কে গ্রেফতার করে।

    ৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2026
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31