ঢাকা জেলার ডিবি দক্ষিনের পৃথক অভিযানে ২০০ পিচ ইয়াবা সহ ৩ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :- ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০২টি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল, দক্ষিণ কেরানীগঞ্জ, নবাবগঞ্জ এবং দোহার থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।এসআই (নিরস্ত্র)/ মোঃ আপেল মাহমুদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ ০৬/০৯/২০২৬ খ্রিঃ ০২.৩০ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ বাবুল (৫০), পিতা-মৃত ইমান উদ্দিন, মাতা-মৃত আমেনা খাতুন, সাং-চুনকুটিয়া, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা‘কে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট, ২। মোঃ মেহেদী হাসান (২৪), পিতা-মোঃ বাদল মৃধা, মাতা-ফিরোজা বেগম, সাং-কালাইয়া, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী, এ/পি সাং-গোলাম বাজার, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা‘কে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
পৃথক অপর আরো একটি অভিযানে এসআই (নিরস্ত্র)/ মোঃ মহরম আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ ০৭/০৯/২০২৬ খ্রিঃ ০৩.৩০ ঘটিকায় নবাবগঞ্জ থানাধীন কোমরগঞ্জ বাজার এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী ৫। মোঃ সুমন হোসেন (৪২), পিতা-মোঃ আক্কাছ আলী, মাতা-আয়শা আক্তার, সাং-বাহ্রা পূর্বপাড়া, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা‘কে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, ধৃত আসামীদের বিরুদ্ধে ১। দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-২৪, তারিখ-০৭/০৯/২০২৬ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০(ক), ২। নবাবগঞ্জ থানার মামলা নং০৭, তারিখ-০৭/০৯/২০২৬ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০(ক) রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলো।
Array