• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সবুজবাগ থানার ওসি বদলির এক ঘণ্টার মধ্যে আদেশ বাতিল করল ডিএমপি কমিশনার 

     adminj 
    09th Sep 2026 12:16 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :- ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলির আদেশ দেওয়ার এক ঘণ্টার মধ্যে তা বাতিল করা হয়েছে। এর ফলে সবুজবাগ থানার ওসি মো. সাইফুল ইসলাম আগের পদেই বহাল থাকছেন।

    মঙ্গলবার ডিএমপি উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলী স্বাক্ষরিত পৃথক দুই কার্যালয় আদেশে এ তথ্য জানা যায়।

    এর আগে একই দিন বিকাল চারটার দিকে সাংবাদিকদের হাতে আসা ডিএমপির এক কার্যালয় আদেশে গোয়েন্দা তেজগাঁও বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামকে সবুজবাগ থানার ওসি এবং ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ জামিল হোসেনকে লালবাগ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।

    ওই আদেশে সবুজবাগ থানার বর্তমান ওসি মো. সাইফুল ইসলামকে ডিএমপির ক্রাইম বিভাগে এবং লালবাগ থানার ওসি মো. ইয়াছিন আলীকে ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে বদলি করা হয়েছিল।

    পরে বিকাল পাঁচটার দিকে নতুন আদেশে জনস্বার্থে সবুজবাগ থানার ওসি মো. সাইফুল ইসলামের ক্রাইম বিভাগে বদলি এবং গোয়েন্দা তেজগাঁওয়ের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামের সবুজবাগ থানার ওসি হিসেবে পদায়নের আদেশ বাতিল করা হয়। আদেশে বলা হয়েছে, এটি অবিলম্বে কার্যকর হবে।

    তবে কী কারণে সবুজবাগ থানার ওসি মো. সাইফুল ইসলামকে বদলি করা হয়েছিল এবং পরে কেন অল্প সময়ের ব্যবধানে সেই আদেশ বাতিল করা হলো, সে বিষয়ে ডিএমপির পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

    এ বিষয়ে জানতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সসদরদপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930