রাজধানীর মহাখালীতে ভয়াবহ আগুন
adminj
10th Sep 2026 10:59 am | অনলাইন সংস্করণ
বশির আহমেদ :- আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর, ২০২৬) সকাল ১১টা ১২ মিনিটে ফায়ার সার্ভিস এই অগ্নিকাণ্ডের খবর পায়। এরপর তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বেলা ১১টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) ভবনের পাশে অবস্থিত একটি পুরোনো চারতলা ভবন।
আগুনের সূত্রপাত – ভবনটির ছাদে রাখা পরিত্যক্ত প্লাস্টিকের মালামাল থেকে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীদের ধারণা, ছাদে ওয়েল্ডিং মেশিনের কাজ করার সময় ছিটকে আসা আগুনের ফুলকি থেকে অগ্নিকাণ্ডটি ঘটে থাকতে পারে।
উদ্বেগের কারণ: আগুন লাগা ভবনটির তৃতীয় তলায় একটি বৈদ্যুতিক সাব-স্টেশন থাকায় শুরুতে বেশ সতর্কতার সাথে ফায়ার ফাইটারদের কাজ করতে হয়েছিল। আগুন লাগার পর আকাশে কালো ধোঁয়ার বড় কুণ্ডলী দেখা যাওয়ায় দূর থেকেও বিষয়টি নজরে আসে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে।
Array
