ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ০১ (এক) কেজি গাঁজা‘সহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
কবির হোসেন মন্জু :- ঢাকা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, জনাব জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় জনাব আশফাক রাগীব হাসান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিঃ)/ মোঃ মহরম আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০১টি চৌকস টিম দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসআই (নিরস্ত্র)/ মোঃ মহরম আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১৮/০৯/২০২৬ খ্রিঃ ০২.১০ ঘটিকায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পশ্চিমপাড়া সাকিনস্থ সাবান ফ্যাক্টারীর রোড কনফেকশনারীর সামনে পাকা রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ রনি তালুকদার (৩৭) পিতা-মৃত আফজাল তালুকদার, মাতা-সিমা বেগম, সাং- গুলিশাখালী, থানা- মোরেলগঞ্জ, জেলা- বাগেরহাট, এ/পি সাং- গোলাম বাজার, থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা‘কে ০১ (এক) কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।
আসামীর বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৬০, তারিখ-১৮/০৯/২০২৬ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৯(ক) রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলো।
Array