• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দেবিদ্বারে হত্যা মামলা ও সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার 

     adminj 
    20th Sep 2026 12:28 pm  |  অনলাইন সংস্করণ

    কুমিল্লা জেলা প্রতিনিধি :-  কুমিল্লার দেবিদ্বারে সাব্বির হত্যা মামলা ও সন্ত্রাসবিরোধী আইনের অধীনে দায়ের করা নাশকতার মামলায় ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে পৃথক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

    গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আল-আমিন অভি (২৯) এবং বরকামতা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আশরাফুল সরকার রাতুল (২০)।

    আল-আমিন অভি উপজেলার এলাহাবাদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আশরাফুল সরকার রাতুল বরকামতা ইউনিয়নের বাগুর গ্রামের বাবুল সরকারের ছেলে।

    পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আমিনুল ইসলাম সাব্বিরকে ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগে দায়ের করা এক মামলায় আল-আমিন অভি এজাহারভুক্ত ৪৪ নম্বর আসামি। চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১৪ সেপ্টেম্বর সাব্বিরের মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। এ ঘটনার পর থেকে আল-আমিন অভি পলাতক ছিলেন।

    পুলিশের ভাষ্য, গত ১৮ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিলের পর মুরাদনগর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলায়ও আল-আমিন অভি ১৯ নম্বর এজাহারভুক্ত আসামি।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930