কদমতলী থানাধীন পলাশপুরে ২২ বছরের যুবকের গলায় ফাঁস
নিজস্ব প্রতিবেদক :-রাজধানীর কদমতলী থানাধীন পলাশপুর ৪ নাম্বার রোড পানির পামের গলিতে অদ্য – ২৭/ ০৯/ ২০২৬ ইং তারিখ দুপুর আনুমানিক ৩ ঘটিকায় ২২ বছরের খাইরুল নামের এক যুবক গলায় ফাঁস দিলেন। সূত্রে জানা যায় যে খাইরুল বন্ধুবান্ধবের সাথে ইয়াবা সেবন করতেন। খাইরুলের স্ত্রী ও মা জানান যে এই ইয়াবা সেবন নিয়ে প্রায় দিন স্ত্রীর সাথে ঝগড়া হতো নেশার কারণে খাইরুলের স্ত্রী তাকে রেখে চলে যান বাবার বাড়িতে খাইরুল আত্মহত্যা করার আগে খাইরুলের ব্যবহৃত মোবাইল নাম্বার থেকে খাইরুলের মাকে সে নিজে ফোন দিয়ে ফাঁস দিবে বলে জানান। খাইরুলের মা বলেন যে এই নেশা আমার ছেলের মৃত্যু এনেছে এই এলাকায় যারা মাদক বিক্রি করে এবং যারা মাদক সেবন করে তাদের যেন আমার ছেলের মতো এরকম না হয় ।
খাইরুলের বাড়ি ঢাকা ডেমরা পাইটি। তারা দুই বোন এক ভাই খইরুরের বাবা নাই।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি জানালে তাৎক্ষণিক জনতাবাগ ফাঁড়ির ইনচার্জ এসআই আমজাদ ঘটনাস্থলে এসে দরজা ভেঙ্গে ফাঁস দেয়া খাইরুলকে নিচে নামিয়ে শ্রোতা হাল করেন। প্রাথমিক ধারণা করা যাচ্ছে সে নেশা আসক্ত হয়ে নিজেই আত্মহত্যা করেন ।
Array