ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংঘটনের ০১ (এক) জন সক্রীয় সদস্যদের গ্রেফতার
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংঘটনের ০১ (এক) জন সক্রীয় সদস্যদের গ্রেফতার প্রসঙ্গে।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, জনাব জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় জনাব আশফাক রাগীব হাসান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/ মোঃ তানভীর হোসেন ভূইয়া এবং এসআই (নিরস্ত্র)/ হারুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০১টি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসআই (নিরস্ত্র)/ মোঃ তানভীর হোসেন ভূইয়া এবং এসআই (নিরস্ত্র)/ হারুনুর রশিদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ কেরানীগঞ্জ মডেল থানাধীন দড়িরগাঁও এলাকায় ২৪/০৯/২০২৬ খ্রিঃ তারিখ ২৩:০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে (নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংঘটনের সক্রিয় সদস্য), সন্ধিগ্ধ আসামী ১। সারোয়ার আহমেদ তুহিন(২৮), পিতা- ইমরান আলী, মাতা: সাহিদা বেগম, সাং-দড়িরগাঁও, ইউপি-বাস্তা, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা -ঢাকা, পদবী- পদবী-দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাস্তা ইউনিয়নের ছাত্রলীগ এর ৮নং ওয়ার্ড সভাপতি‘কে গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, ধৃত সন্ধিগ্ধ আসামীর বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৩৬, তারিখ-১০/০৬/২০২৬ খ্রিঃ, ধারা-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩) এর ৬(১)(ক) এর (ই)/(ঈ)/১০/১২/১৩ মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
Array