• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  •  adminj 
    25th Sep 2026 10:37 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :-  রাজধানীর মোহাম্মদপুর রাজস্ব সার্কেল ভূমি অফিস থেকে নিয়মিত মাসোহারা নেওয়ার অভিযোগ উঠেছে সাংবাদিক হিসেবে পরিচয়দানকারী আপেল মাহমুদের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, একজন ওমেদারের মাধ্যমে প্রতি মাসে ১০ হাজার টাকা করে তিনি এ অর্থ গ্রহণ করতেন। প্রায় দুই মাস আগে বিষয়টি মোহাম্মদপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তানজিলা জান্নাত রেটিনার নজরে এলে তিনি বিষয়টি সম্পর্কে জানতে চান।

    সংশ্লিষ্ট সূত্রের দাবি, এ বিষয়ে জানতে চাইলে ওমেদার এমদাদ জানান, ভূমি উপ-সহকারী কর্মকর্তা শফিকের নির্দেশে ওই অর্থ দেওয়া হতো। বিষয়টি জানার পর সহকারী কমিশনার (ভূমি) তাৎক্ষণিকভাবে এ ধরনের অর্থ প্রদান বন্ধের নির্দেশ দেন।

    অভিযোগ রয়েছে, মাসোহারা বন্ধ হওয়ার বিষয়টি জানার পর আপেল মাহমুদ সংশ্লিষ্ট সহকারী কমিশনারকে বিভিন্নভাবে হুমকি দিতে শুরু করেন। এমনকি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের মাধ্যমে ক্ষতি করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি মাসোহারা পুনর্বহাল করা না হলে তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ প্রকাশ এবং কথিত ভুক্তভোগীদের নিয়ে সংবাদ সম্মেলন করার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

    সংশ্লিষ্ট একাধিক সূত্রের সঙ্গে কথা বলে আপেল মাহমুদের সঙ্গে মোহাম্মদপুর রাজস্ব সার্কেলের ভূমি উপ-সহকারী কর্মকর্তা শফিকের ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য পাওয়া গেছে। আরও অভিযোগ রয়েছে, শফিকের ইতালিতে বাড়ি ও বিদেশে অর্থ ও সম্পদ পাচারের ক্ষেত্রে আপেল মাহমুদ সম্পৃক্ততা রয়েছে। বিশেষ করে ইতালিতে অর্থ পাচার এবং সেখানে সম্পদ ক্রয়ের ক্ষেত্রেও তিনি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে।

    শুধু মোহাম্মদপুর রাজস্ব সার্কেল নয়, রাজধানীর মিরপুর, ক্যান্টনমেন্ট ও তেজগাঁও এলাকার ভূমি অফিস থেকেও আপেল মাহমুদের নিয়মিত মাসোহারা নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, ভূমি অফিসগুলোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের ওপর প্রভাব বিস্তার করে নামজারি থেকে শুরু করে ভূমি-সংক্রান্ত বিভিন্ন কাজে সুবিধা আদায় করতেন তিনি।

    কোনো সহকারী কমিশনার (ভূমি) বা সংশ্লিষ্ট কর্মকর্তা এসব অনৈতিক সুবিধা দিতে আপত্তি জানালে তার বিরুদ্ধে বিভিন্ন সংবাদমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে অভিযোগভিত্তিক সংবাদ প্রকাশের চাপ সৃষ্টি করা হতো বলেও অভিযোগ রয়েছে।

    আপেল মাহমুদ নিজেকে দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক হিসেবে পরিচয় দেন বলে অভিযোগ রয়েছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে অনৈতিকতার অভিযোগে বহু আগেই সেখান থেকে তার চাকরি চলে যায়।
    অনুসন্ধানে আরও অভিযোগ পাওয়া গেছে যে, অতীতে আপেল মাহমুদ যেসব গণমাধ্যম প্রতিষ্ঠানে কাজ করেছেন, সেগুলোর কোনো কোনো প্রতিষ্ঠান থেকে তাকে চাঁদাবাজির অভিযোগে অব্যাহতি বা বহিষ্কার করা হয়েছিল। পাশাপাশি তার বিরুদ্ধে ল্যান্ড সাংবাদিক এসোসিয়েশন বা অনুরূপ সংগঠনের নাম ব্যবহার করে বিভিন্ন ভূমি অফিস থেকে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে।
    অভিযোগকারীরা আরও দাবি করেছেন, দৃশ্যমান ও প্রকাশযোগ্য আয়ের উৎসের তুলনায় আপেল মাহমুদের সম্পদের পরিমাণ উল্লেখযোগ্য। তার নামে গাড়ি, ২০ লাখ টাকার সঞ্চয়পত্র সঞ্চয়পত্র, ট্রাস্ট ব্যাংকে ৪১ লাখ টাকার এফডিআর, রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরে ফ্ল্যাট এবং নরসিংদীতে একাধিক ফ্ল্যাট ও বাড়ি থাকার অভিযোগ করা হয়েছে। তার সন্তান কানাডায় উচ্চশিক্ষা গ্রহণ করছেন এবং তার স্ত্রীর নামে বুটিক ব্যবসা ও বিভিন্ন প্রতিষ্ঠানে শেয়ার রয়েছে বলেও অভিযোগ রয়েছে।

    আপেল মাহমুদের বিরুদ্ধে অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠতা এবং উত্তরা এলাকার সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের সহযোগী হিসেবে কাজ করার অভিযোগও রয়েছে। বর্তমানে তার সঙ্গে ওই রাজনৈতিক মহলের যোগাযোগ রয়েছে। তিনি বিভিন্নভাবে তথ্য সরবরাহ করে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে সহায়তা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

    এ ব্যাপারে আপেল মাহমুদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে, নাম্বার টি বন্ধ পাওয়া যায়।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930