সাভারে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক :- সাভারে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে সন্ত্রাস ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে সাভার মডেল থানা পুলিশ।
অদ্য ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ সাভার মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সাইফুল আলম-এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাভার থানাধীন পশ্চিম রাজাশন পালোয়ানপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩ জন পেশাদার সন্ত্রাসীকে গ্রেফতার করে। অভিযানকালে তাদের হেফাজত থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ৮ রাউন্ড তাজা গুলি (অ্যামুনিশন) উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো—
• মোঃ হোসেন (২২)
• পিয়াল (২২)
• ইমন (২৪)
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Array