চট্টগ্রাম আদালত থেকে মামলার নথি চুরির ঘটনায় তদন্তে প্রাপ্ত আসামি মোঃ রাশেদুল হাসান (৪০)’কে রাজধানীর ডেমরা হতে গ্রেফতার করেছে এসআরবি-১০
নিজস্ব প্রতিবেদক :- চট্টগ্রাম আদালত থেকে মামলার নথি চুরির ঘটনায় তদন্তে প্রাপ্ত আসামি মোঃ রাশেদুল হাসান (৪০)’কে রাজধানীর ডেমরা হতে গ্রেফতার করেছে এসআরবি-১০।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে চট্টগ্রাম আদালত থেকে মামলার নথি চুরির ঘটনার তদন্তে প্রাপ্ত ০১ জন আসামি’কে গ্রেফতার করেছে এসআরবি-১০।
গত ১৪/০৯/২০২৬ তারিখ সকাল আনুমানিক ০৯:০০ ঘটিকার সময় দুইজন অজ্ঞাতনামা ব্যক্তিরা চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা ৪র্থ আদালতে উপস্থিত হয়ে নিজেদের হাইকোর্ট বিভাগের পি.এ. হিসেবে পরিচয় দেয়। তারা একটি মামলার রায় সংক্রান্ত তথ্য জানতে চাইলে আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিকট মামলার নথি খোঁজ করেন। একপর্যায়ে তারা আদালতের স্টেনোগ্রাফার মোঃ আলী হোসেনের কক্ষে গিয়ে সংশ্লিষ্ট মামলার নথি দেখতে চান। স্টেনোগ্রাফার নথিটি বের করে দেখানোর পর তা যথাস্থানে রেখে প্রাকৃতিক প্রয়োজনে কক্ষের বাইরে যান। এ সুযোগে অজ্ঞাত ব্যক্তিরা দায়রা মামলার নথিটি চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে স্টেনোগ্রাফার নথিটি খুঁজে না পেয়ে বিষয়টি আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবহিত করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কর্তৃক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যেমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সন্দিগ্ধ আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অধিযাচনপত্র প্রেরণ করে। উক্ত অধিযাচনপত্রের প্রেক্ষিতে এসআরবি-১০, ঢাকা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি পূর্বক বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে এসআরবি-১০, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল অদ্য ২৬/০৯/২০২৬ তারিখ তদন্তে প্রাপ্ত আসামিকে চট্টগ্রাম আদালত থেকে মামলার নথি চুরির ঘটনায় তদন্তে প্রাপ্ত আসামি মোঃ রাশেদুল হাসান (৪০), পিতা- মোঃ আবু জাফর, সাং- নুরাইন পুর বন্দর, থানা- বাউফল, জেলা- পটুয়াখালী’কে ডিএমপি, ঢাকার ডেমরা থানাধীন মুসলিম নগর এলাকা হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি কর্তৃক সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।
Array