রাজধানীতে অভিযান চালিয়ে মানুষের ৪৭টি মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়-কঙ্কাল উদ্ধারসহ চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
adminj
10th Mar 2026 5:24 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিনিধি :- রাজধানীতে অভিযান চালিয়ে মানুষের ৪৭টি মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়-কঙ্কাল উদ্ধারসহ চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ এই বিশেষ অভিযান পরিচালনা করে।
সোমবার (৯ মার্চ) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মানবদেহের কঙ্কাল ও হাড়গোড় চুরির পর তা কেনাবেচার সঙ্গে জড়িত।
Array