• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজশাহী প্রেসক্লাবের রেজাউল করিম ও শামসুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ 

     adminj 
    31st Mar 2026 2:08 am  |  অনলাইন সংস্করণ

    রাজশাহী প্রতিনিধি :- রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রেজাউল করিম ও শামসুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

    তাদের সাম্প্রতিক এক বক্তব্যকে কেন্দ্র করে সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে এ নোটিশ জারি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

    নোটিশে উল্লেখ করা হয়,রাজশাহী প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী ও গণতান্ত্রিকভাবে পরিচালিত সাংবাদিক সংগঠন, যা ১৯৫৪ সাল থেকে নিজস্ব গঠনতন্ত্রের আলোকে নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হয়ে আসছে। সংগঠনের মর্যাদা ও শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেক সদস্যের জন্য বাধ্যতামূলক।

    প্রেসক্লাব সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ ২০২৬ তারিখে রাজশাহী প্রেসক্লাবের সামনে বরেন্দ্র প্রেসক্লাবের আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে রেজাউল করিম ও শামসুল ইসলাম যে বক্তব্য প্রদান করেন, তা প্রেসক্লাববিরোধী হিসেবে বিবেচিত হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ডকে শৃঙ্খলাবিরোধী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

    এ প্রেক্ষিতে, তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা নোটিশ প্রাপ্তির সাত (৭) কার্যদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব প্রদান করতে ব্যর্থ হলে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে গঠনতান্ত্রিক বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

    রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে দপ্তর সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন বাবলু স্বাক্ষরিত এ নোটিশ জারি করা হয়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031